ইউনেস্কো সবার জন্য শিক্ষা আন্দোলনকে বেগবান করার জন্যে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগকে সমন্বয় করছে। বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বে-সরকারী সংস্থা এবং গণমাধ্যম বর্তমানে ইউনেস্কোর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে। সবার জন্য শিক্ষা আন্দোলন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল(৮) এর আওতায় ইতোপূর্বে গৃহীত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (দুই) বিশ্বব্যাপী প্রাথমিক শিক্ষা কার্যক্রম এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (৩) শিক্ষা ক্ষেত্রে লৈঙ্গিক সমতার সাথে সমন্বয়ের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ইউনেস্কো। বিশ্বব্যাপী গুণগত প্রাথমিক শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দ্যেশে ইউনেস্কো যেসকল কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করছে তার বিশদ বিবরণ পাওয়া যাবে ইউনেস্কোর অফিসিয়াল ওয়েবসাইটে এডুকেশন ফর অল গ্লোবাল মনিটরিং রির্পোট শীর্ষক শিরোনামে।
Saturday, 2 May 2026
সবার জন্য শিক্ষা
Subscribe to:
Posts (Atom)